নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মঙ্গলবার (২৩ জুন) মহানগরজুড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি।
সকালে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা মুঈদুর রহমান মঈদ, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান মহনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচি চলাকালে নেতারা দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক নির্দেশনা এবং প্রচলিত আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিএনপি নেতারা বলেন, নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

