AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা উত্তম কুমার দাসের পদত্যাগ



মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা উত্তম কুমার দাসের পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগ নেতা উত্তম কুমার দাস দলীয় পদ ও পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উত্তম কুমার দাস জানান, তিনি দীর্ঘদিন ধরে মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। ব্যক্তিগতভাবে শারীরিক সমস্যার কারণে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, ঘোষণার তারিখ থেকে তিনি আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করছেন এবং ভবিষ্যতেও এ দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না।

পদত্যাগ ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!