AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মায় দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, জেলে আটক



পদ্মায় দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, জেলে আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে নৌ পুলিশ। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে এক জেলেকে হাতেনাতে আটক করা হয়েছে।

আটক জেলে দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিদ্দিক কাজীর পাড়া এলাকার মো. শহীদ প্রামাণিকের ছেলে মো. মাসুদ প্রামাণিক (২০)।

সোমবার (১১ মে) দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির রাজবাড়ী পয়েন্টের পদ্মা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই অলক মজুমদার ও এএসআই মো. জামাল উদ্দিন ভূইয়া সহ সঙ্গীয় ফোর্স। ফেরি ও লঞ্চ চলাচলে বিঘ্ন সৃষ্টি রোধ এবং অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে নদীর বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। একই সময় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় মাসুদ প্রামাণিককে আটক করা হয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!