ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কাটার অভিযোগে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন। তিনি জানান, কৃষি জমির উর্বরতা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা অবৈধভাবে টপসয়েল কাটার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষি জমির টপসয়েল কাটা পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

