AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত



ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি)-এর সহযোগিতায় সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে ১৪টি স্টলের অংশগ্রহণে এ মেলার আয়োজন করা হয়।

এ উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, বিসিসিপি প্রোগ্রাম পরিচালক ডা. জিনাত সুলতানা, ডেপুটি ডিরেক্টর সোনিয়া ইসলাম, সহকারী পরিচালক আঃ সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

জেন্ডার ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে মেলাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। একই সঙ্গে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!