AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় তুচ্ছ ঘটনায় বিধবা নারীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ



মান্দায় তুচ্ছ ঘটনায় বিধবা নারীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

নওগাঁর মান্দায় হাঁসের বাচ্চা বাড়িতে আসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মোছাঃ পারুল আক্তার (৪৮) নামে এক বিধবা নারীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলার শুটকি বাদাল গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী ওই নারী মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা ১১টার দিকে প্রতিবেশী নাজমুল ইসলাম ও তার স্ত্রী মাজুরা আক্তারের পালিত রাজহাঁসের বাচ্চা পারুল আক্তারের বসতবাড়ির আঙিনায় আসে। পারুল আক্তার বাচ্চাগুলো সরিয়ে নিতে বললে বিবাদী নাজমুল ও তার স্ত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে নাজমুলের নির্দেশে তার স্ত্রী মাজুরা আক্তার পারুলের চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়, ধস্তাধস্তির একপর্যায়ে নাজমুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে পারুলের মাথায় আঘাত করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে তার নাকে লাগে। এতে পারুলের নাক ফেটে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালের শয্যায় ভুক্তভোগী পারুল আক্তার বলেন, “অভিযুক্তরা আমার আপন আত্মীয়। রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তুচ্ছ বিষয় নিয়ে আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে। আমি এর বিচার চাই।”

এ ঘটনায় পারুল আক্তার বাদী হয়ে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মান্দা থানার ওসি খোরশেদ আলম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!