নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সোনারগাঁয়ের ত্রাস এবং ২৮ মামলার আসামি মাহাবুবুর রহমান ওরফে `কাইল্লা রক্সি`কে আটক করেছে র্যাব-১১।
আটক শীর্ষ সন্ত্রাসী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম (নজু) মিয়ার ছেলে মোঃ মাহবুবুর রহমান ওরফে `কাইল্লা রক্সি`(৩৫)।
শুক্রবার (১০এপ্রিল) সোনারগাঁয়ের কেওডালা থেকে সন্ধ্যা ৭ ঘটিকায় আটক করা হয়। শনিবার ১১ এপ্রিল দুপুরে র্যাব-১১ এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ একটি চৌকস আভিযানিক দল গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্ৰেফতারকৃত আসামি রক্সি দীর্ঘ দিন ধরে সোনারগাঁ ও এর আশপাশের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল, এবং এলাকায় অস্ত্রধারি সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। এছাড়াও পথচারী ব্যবসায়ির নিকট থেকে নিয়মিত ছিনতাই,ডাকাতির সাথে জড়িত ছিল। টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ সহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
মানুষের জমি দখল স্থানীয় ব্যবসায়ী ও শিল্প কারখানা থাকে মোট অংকের চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপহরণ,মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন সমাজ বিরোধী কর্মকাণ্ড সে লিপ্ত ছিল। তাঁর নামে সোনারগাঁ,সিদ্ধিরগঞ্জ এবং মুন্সীগঞ্জের গজারিয়া থানা সহ বিভিন্ন থানায় মোট ২৮ টি মামলার রেকর্ড পাওয়া গেছে বলে জানান।
গ্ৰেফতার আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়।সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে র্যাব-১১ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

