AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নলডাঙ্গায়

‘শিক্ষাঙ্গনে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব আমাদের করণীয়’ শীর্ষক সভা



‘শিক্ষাঙ্গনে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব আমাদের করণীয়’ শীর্ষক সভা

‘মাদককে না বলি, সুন্দর জীবন গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে "শিক্ষাঙ্গনে মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব আমাদের করণীয়" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান পাটোয়ারী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাইবান্ধার পুলিশ সুপার  জসিম উদ্দিন।

অনুষ্ঠানে সহকারী শিক্ষক পলাশ চন্দ্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম, জেলা বিএনপির অন্যতম সদস্য রকিব মন্ডল,নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী লেবু ও নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আলহাজ্ব আলআমিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নলডাঙ্গা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক মোখলেছুর রহমান ও শিক্ষক আব্দুর রাজ্জাক। এছাড়া অনুষ্ঠানে মাদক বিরোধী বক্তব্য রাখেন, খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কোমলমতি শিক্ষার্থী সাথী আকতার।
এসময় নেতৃস্থানীয় রাজনেতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি।সমাজ থেকে মাদকের বিষদাঁত ভেংগে দিতে আইনপ্রয়োগকারী সংস্থার পাশাপাশি জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সমাজের সচেতন ব্যক্তিবর্গকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন,অনেক উঠতি বয়সের মেধাবী শিক্ষার্থী ও কিশোর যুবক মাদকের ভয়াল থাবায় বিপদগামী হয়ে পড়ছে।
এমতবস্থায় তারা নিজেরাই আগামীদিনের সোনালী সুন্দর উজ্জ্বল ভবিস্যত ধ্বংস করে ফেলছে।তাই মাদক প্রতিরোধ ও চিরতরে নির্মুলে সকলের দায়িত্বশীল ভুমিকায় মরণনেশা মাদক থেকে আপনার সন্তানদের রক্ষা করা সম্ভব।

এরআগে খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ওই বিদ্যালয়ের মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত  ১২ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, নেতৃস্থানীয় রাজনৈতিক নেতৃ্ৃবৃন্দ ও এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!