AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বনপাড়া মাছ বাজার আড়ৎদার সমিতির কমিটি গঠন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নাটোর
০৮:১২ পিএম, ৬ এপ্রিল, ২০২৬

বনপাড়া মাছ বাজার আড়ৎদার সমিতির কমিটি গঠন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া বাজারের মোহাম্মদ আলীকে সভাপতি ও জিন্নাত আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্যবিশিষ্ট বনপাড়া মাছ বাজার আড়ৎদার সমিতির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সোমবার বিকেলে মো. শামীম চৌধুরীর সভাপতিত্বে বনপাড়া মাছ বাজারে আয়োজিত সমিতির বার্ষিক সাধারণ সভায় দুই বছর মেয়াদি এ কমিটি গঠিত হয়। কমিটিতে মো. শামীম চৌধুরী ও মো. কসলেম উদ্দিনকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

সভায় প্রায় দুই শত মাছ ব্যবসায়ী ও পাইকারী উপস্থিত ছিলেন। সভায় আলোচনা ও পর্যালোচনার পর মো. শামীম চৌধুরী ১১ সদস্যবিশিষ্ট সমিতির কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!