AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দূর্বৃত্তের হামলায় দুই যুবক আহত



দূর্বৃত্তের হামলায় দুই  যুবক আহত

মটর সাইকেলের পেট্রোল কিনে রাতে কোটচাঁদপুর থেকে বাড়ি ফিরছিল সুমন (৩২),সজল (২২),সোহান (২৮),আবির (৩২) নামের ৪ যুবক। পথিমধ্যে দূর্বৃত্তের ধারালো দায়ের কোপে গুরুতর আহত হন দুই যুবক।

সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের সড়কের চামপাচার মাঠ নামক স্থানে। আহত ওই দুই যুবক লক্ষিকুন্ডু গ্রামের বাসিন্দা।

জানা যায়,উপজেলার লক্ষিকুন্ডু গ্রামের  ৪ যুবক দুই মটর সাইকেল নিয়ে কোটচাঁদপুরের ফিলিং স্টেশনে পেট্রোল কিনতে গিয়েছিলেন। ফিলিং স্টেশনে লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিতে গভীর রাত হয়ে যায়। পরে ওই রাতে বাড়ি ফিরছিলেন তারা।

পথিমধ্যে কোটচাঁদপুর -লক্ষিকুন্ডু চামপাচার মাঠে পৌছালে তারা সড়কে গাছের কাটা গুড়ি দেখতে পান। কিছু বুঝে উঠার আগেই দূবৃত্তের হামলার শিকার হন ওই চার যুবক। এতে করে গুরুতর আহত হন সজল ও সোহান নামের  দুই যুবক।

এ সময় তাদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় জনতা। পালিয়ে যান দূবৃত্তরা। পরে তাদেরকে উদ্ধার  কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে যান স্থানীয়রা।

আহতরা হলেন কোটচাঁদপুর লক্ষিকুন্ডু গ্রামের রবিউল ইসলামের সোহান (২৮) ও ঠান্ডুর মিয়ার ছেলে সজল (২২)। এ ঘটনায় এখনোও পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ওসি আসাদউজ্জামান।

তবে সার্কেল স্যারের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন,ওই ঘটনায় আহতদের একজন হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন। ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!