AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে জলবায়ু সচেতনতায় শতাধিক চারা রোপণ



রায়গঞ্জে জলবায়ু সচেতনতায় শতাধিক চারা রোপণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিয়াবাড়ীতে স্থানীয় তরুণদের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে শতাধিক বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়াবাড়ী আদর্শ যুব ক্রীড়া সংঘের আয়োজনে কর্মসূচি শুরু হয়। স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গাজী আনিছুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য মো. আরিফুর ইসলাম, সভাপতি সাব্বির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মোছা. রুখসানা বেগম, সহ-সাধারণ সম্পাদক সম্রাট শেখসহ অন্যান্যরা।

বক্তারা উল্লেখ করেন, একটি গাছ শুধুমাত্র অক্সিজেনের উৎস নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপাদান। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ অপরিহার্য।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে সম্পৃক্ত করে ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!