পবিত্র মাহে রমজানেও পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কেশবপুরে এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের শ্রীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর দোকানে বিপুল পরিমাণ নষ্ট গরুর মাংস পাওয়া যায়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার মাংসটি পরীক্ষা নিরীক্ষা করে সত্যতা নিশ্চিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত নষ্ট মাংস জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে তাৎক্ষণিকভাবে নদীতে ফেলে ধ্বংস করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুজয় মল্লিক। এ সময় কেশবপুর থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন জানানো জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নষ্ট বা অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

