AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৭:০২ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল উপজেলায় ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজিত “Strengthening Community and Institutional Response to Child Sexual Abuse and Exploitation” শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (পুরাতন উপজেলা ভবন) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “যুগ যুগ ধরে চলে আসা পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় আরোপিত নীরবতার সংস্কৃতির কারণে সমাজের অনেক ক্ষতিকর বিষয়ে মান-সম্মানের ভয়ে চুপ থাকতে বলা হয়, যা শিশুদের আরও বেশি ঝুঁকির মুখে ঠেলে দেয়। এই নীরবতার সংস্কৃতি ভাঙতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ছোটবেলা থেকেই শিশুদের ভালো ও মন্দ স্পর্শ সম্পর্কে সচেতন করতে হবে, যা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে সম্ভব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার।

এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, শ্রীমঙ্গল-এর প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

প্রকল্পটি ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত বাস্তবায়িত হবে। এটি বাস্তবায়িত হচ্ছে GFA Consulting Group-এর কারিগরি সহায়তায়। প্রকল্পটি Civic Engagement Fund (CEF)-এর আওতাধীন এবং সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত।

প্রকল্পের মূল লক্ষ্য হলো—বাংলাদেশে শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা; নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল সংগঠনসমূহের অংশগ্রহণ বৃদ্ধি করা; এবং অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই শিশুদের সুরক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিশুদের সহায়তা প্রদান, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করাও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

সাম্প্রতিক একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম সাত মাসে বাংলাদেশে ৩০০-এর বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে, যা শিশু সুরক্ষা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরে। ইউনিসেফ-এর তথ্যমতে, বাংলাদেশে ১–১৪ বছর বয়সী প্রতি ১০ জন শিশুর মধ্যে ৯ জনই প্রতি মাসে নিজ বাড়ি বা পরিচিতজনের মাধ্যমে কোনো না কোনো ধরনের সহিংসতা বা নির্যাতনের শিকার হয়।

এই প্রেক্ষাপটে শিশু সুরক্ষায় কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে।

অবহিতকরণ সভার উদ্দেশ্য ছিল—অংশীজনদের মধ্যে আস্থা ও যৌথ মালিকানা সৃষ্টি, প্রকল্পের লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল সুস্পষ্টভাবে উপস্থাপন, স্থানীয় পর্যায়ে জনসেবা উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণমূলক ও কমিউনিটি-নেতৃত্বাধীন সুশাসন ব্যবস্থাকে উৎসাহিত করা। Civic Engagement Fund (CEF) বাংলাদেশের নাগরিক সমাজকে শক্তিশালী করা, অন্তর্ভুক্তিমূলক সুশাসন নিশ্চিত করা, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং জনজীবনে স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নীত করার লক্ষ্যে কাজ করে।

ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়ক লায়লা আরিফা খানম বলেন, “এ উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গলসহ সংশ্লিষ্ট এলাকায় শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!