AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলামের ইন্তেকাল


Ekushey Sangbad
কালাই উপজেলা প্রতিনিধি, জয়পুরহাট
০৮:১৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কালাইয়ে সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলামের ইন্তেকাল

জয়পুরহাটের কালাই উপজেলার শিক্ষাবিদ ও সমাজসেবক ও হাতিয়র কামিল মাদ্রাসা-এর সদ্য বিদায়ী অধ্যক্ষ এবং কালাই প্রেসক্লাব-এর সাবেক সভাপতি আমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।তিনি স্ত্রী,দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য শিক্ষার্থী-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ বোধ করলে স্বজনরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

অধ্যক্ষ আমিনুল ইসলাম দীর্ঘ শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ চর্চায় তিনি ছিলেন আপসহীন।তাঁর নেতৃত্বে হাতিয়র কামিল মাদ্রাসায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, ফলাফলের অগ্রগতি এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে।

একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখেননি; বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন।

শিক্ষা প্রশাসনের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন সমান সক্রিয়। কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। উপজেলা শিক্ষা ট্রাস্টের মহাসচিব হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করেন।

ৎসাংবাদিক সমাজের সঙ্গেও তাঁর ছিল গভীর সম্পৃক্ততা। কালাই প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে তিনি স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও পেশাদারিত্বে অনুপ্রাণিত করেছেন।

তাঁর জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় হাতিয়র কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

অধ্যক্ষ আমিনুল ইসলামের মৃত্যুতে জয়পুরহাট ও কালাইয়ের শিক্ষক সমাজ, সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

অনেকেই তাঁর কর্মময় জীবন ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান কালাইবাসীর হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!