AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রাত পোহালেই ভোট:

বরিশাল-২ আসনের ১৪০ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম



বরিশাল-২ আসনের ১৪০ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত পোহালেই ভোটগ্রহণ। এরই মধ্যে ১৪০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন রুমি এবং উজিরপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জাকি। অনুষ্ঠানে প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৮০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৬১ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৫৪৬ জন। এছাড়া এ আসনে সংখ্যালঘু ভোটার রয়েছেন ৮৯ হাজার ৪৬২ জন, যা মোট ভোটারের প্রায় ২৩ শতাংশ।

মোট ১৪০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে প্রশাসন জানিয়েছে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলী সুজা বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

ভোটগ্রহণকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের প্রচারণা শেষ হলেও ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এখন অপেক্ষা ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!