AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে সড়ক দূর্ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২, আহত ৬


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৩:৫৩ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে সড়ক দূর্ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২, আহত ৬

শেরপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সহকারি প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুসহ আরো ৬ জন।

আজ বুধবার দুপুরে শেরপুর জামালপুর  মহাসড়কের নন্দীর বাজার শিমুলতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা ও শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট জুনিয়র ইনস্ট্রাকটর মোঃ রুকুনুজ্জামান রুকন (৩০) এবং মাহফুজা আক্তার (১৯) ৷

পুলিশ জানায়, আজ দুপুরে শেরপুর সদরের নন্দীর বাজার জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা এক সিএনজি চালিত অটোরিকশার সাথে দ্রুতগতির  মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ৷

নিহতের খবর নিশ্চিত করেন শেরপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. অন্যান্য দত্ত ৷শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, জেলা সদর হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত শেষ হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!