AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াতের কর্মীদের প্রাণনাশের হুমকি: জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ


Ekushey Sangbad
খন্দকার সোহাগ, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
০৩:৩৪ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াতের কর্মীদের প্রাণনাশের হুমকি: জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ

নারায়ণগঞ্জের (৩) সোনারগাঁ -সিদ্ধিরগঞ্জ আসনের জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসেন ভূঁইয়ার  কর্মী সমর্থকদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ (৩) সোনারগাঁ -সিদ্ধিরগঞ্জ আসনের জামায়াত প্রার্থী প্রিন্সিপাল ডঃ ইকবাল হোসেন ভূঁইয়া জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বিএনপি মনোনীত এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সমর্থক,সনমান্দি ইউনিয়ন বিএনপি‍‍`র সভাপতি মোঃ মজনু ও তার ভাই মোহন,সুমন, এবং তাদের সহযোগী জাইদের গাঁও এলাকার রূপচাঁন, ইলিয়াসদি দরিকান্দি এলাকার জাহাঙ্গীর, ইলিয়াসদি দরিকান্দি কান্দি এলাকার জহিরুল ইসলাম,চরলাল এলাকার মাসুম,চরলাল এলাকার রেজাউল,চরলাল এলাকার আল আমিন,কলাবাগ এলাকার ফারুক, চেংগাকান্দি এলাকার তারা মিয়া, ইলিয়াসদি দরিকান্দি এলাকার রমজান, ইলিয়াসদি দরিকান্দি এলাকার রুবেল,চরলাল এলাকার মাহাবুব,চরলাল এলাকার তোফাজ্জল বেপারী,চরলাল এলাকার সুমন,গিরদান এলাকার খন্দকার আরিফ সহ বেশ কয়েকজন বিএনপি‍‍`র অনুসারীরা, জামায়াতের কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে ভোট না দেওয়ার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অংশ এবং নির্বাচন বানচালের চেষ্টা।

তাই নির্বাচনকে ঘিরে বাড়তি নিরাপত্তার জন্য সোনারগাঁ উপজেলা ১০১, ১০৫,১০৬,১০৭,১০৮,১০৯ সহ ৯৭,৯৮  কেন্দ্রগুলো প্রশাসনের বাড়তি নিরাপত্তার জন্য জামায়াত প্রার্থী ডঃ ইকবাল হোসেন ভূঁইয়া লিখিত  অভিযোগ সহ আবেদন করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!