চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে উপজেলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১২ টায় শিবগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ। উপজেলা নির্বাহী আশিক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, আয়েশা আক্তার, সেনাবাহিনীর মেজর মহিন উদ্দিন হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

