AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেলকা মজিদপাড়া স্কুলে ডিআরআর চ্যাম্পিয়ন নির্বাচন সম্পন্ন



বেলকা মজিদপাড়া স্কুলে ডিআরআর চ্যাম্পিয়ন নির্বাচন সম্পন্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী ডিআরআর চ্যাম্পিয়ন (ডিজাস্টার রিস্ক রিডাকশন) পুনঃনির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে স্কুল লেড কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর) প্রকল্পের আওতায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন প্রকল্পটি বাস্তবায়ন করে এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলী সরকার, সহকারী শিক্ষক মো. মুসলিম আলী, মো. জালাল উদ্দিন, এসএলসিআরডিসিআর প্রকল্পের স্কুল ফ্যাসিলিটেটর বিদ্যুৎ কুমার সিংহ ও সাবরিনা জাহান সুমি। এছাড়া শিক্ষার্থী খুকুমনি আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে লিখিত পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে দুর্যোগ মোকাবিলায় আগ্রহী ও যোগ্য পাঁচজন স্বেচ্ছাসেবী ডিআরআর চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা ভবিষ্যতে বিদ্যালয় ও আশপাশের এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!