রাজশাহীর তানোরে যৌথ অভিযানে ১১৫ বোতল ফেন্সিডিলসহ এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করেছে তানোর থানা পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালীন এ ঘটনা ঘটে।
তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাস্তা দিয়ে আসা নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্ট দেখে চালক ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
তানোর থানার পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, জানিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

