AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৪:২০ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

শ্রীপুরে কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি

" শিক্ষা বাঁচলে, দেশ বাঁচবে " এ মুলমন্ত্রকে ধারণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের আয়োজনে শনিবার (২৭ ডিসেম্বর)১০‍‍` ঘটিকার সময় শ্রীপুর সেন্ট্রাল কিন্ডার গার্টেন স্কুলে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক শুভউদ্বোধন করা হয়েছে।

২৭ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৪‍‍`দিন ব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ১০টি প্রতিষ্ঠানের ১০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। সরকারি নিয়মনীতির আদলেই এসোসিয়েশনের পক্ষ থেকে এ পরীক্ষা নিয়ন্ত্রিত হচ্ছে এবং পরীক্ষার্থীদের মেধাভিত্তিক মূল্যায়ণপূর্বক বৃত্তি প্রদান করা হবে।

বাংলা, ইংরেজি, অংক ও সমাজ- বিজ্ঞানসহ ৪টি বিষয়ে সৃজনশীল ১০০ নম্বরের ৪দিন ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি শিকদার মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক শিশির কুমার শিকদার ও সাংগঠনিক সম্পাদক মোল্লা হবিবর রহমান এর সার্বিক দিকনির্দেশনা, দূরদর্শিতা ও তত্বাবধানে এই প্রথম বেসরকারিভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। খামারপাড়া কেজি স্কুলের অধ্যক্ষ ও এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম আব্দুল আজিজ পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। 

হল সুপার ও কক্ষ পরিদর্শকের দায়িত্ব এসোসিয়েশনের অধ্যক্ষ ও শিক্ষকগণই দায়িত্ব পালন করছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বছর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের এই সু-শৃঙ্খল, শান্তিপূর্ণ ও ব্যতিক্রমধর্মী পরীক্ষা অদূর ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অভিভাবকগণ মন্তব্য করেছেন। এ পরীক্ষায় উপজেলার শ্রীপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেন, খামারপাড়া কেজি, শাহ্ আব্দুল গাফ্ফার, আলোকিত প্রাইভেট, জিকে আইডিয়াল, দ্বারিয়াপুর কেজি, মালঞ্চ শিশু নিকেতন, কালিনগর কেজি, রোজ ভিউ কিন্ডারগার্টেন, নবগ্রাম ব্র্যাক প্রাথমিক স্কুলের ১০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। 

সুষ্টু ও সুন্দরভাবে পরীক্ষা পরিচালনার কাজে নিয়োজিত অন্যদের মধ্যে যারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন তারা হলেন অধ্যক্ষ নাসরিন পারভীন, অধ্যক্ষ এস,এম তৌহিদুর রহমান, অধ্যক্ষ ওয়ায়েস রহমান, অধ্যক্ষ আনন্দ মোহন দত্ত, অধ্যক্ষ ওহিদুল ইসলাম, অধ্যক্ষ অনেয়ার হোসেন ও অধ্যক্ষ মলিনা খাতুন ও ভাইস প্রিন্সিপাল মুজিবরসহ আরোও অনেকে। বৃত্তি পরীক্ষাটি এ বছর শুরু হয়ে অদূর ভবিষ্যতেও চলমান থাকবে বলেও এসোসিয়েশনের কর্তৃপক্ষ জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!