নেত্রকোনার জেলার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মকবুল তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বোয়ালী এলাকায় অভিযান চালিয়ে সাদেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
খালিয়াজুরী থানায় নাশকতা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুটি মামলায় সাদেকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে । আজ বৃহস্পতিবার নেত্রকোনা বিচারিক আদালতে নেওয়া হবে।
এর আগে, খালিয়াজুরী সদরের মঈনুল হাসান বিকন বাদী হয়ে ২০ সেপ্টেম্বর ও জিয়ানগরের আলী হাসান চৌধুরী বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর থানায় পৃথক এ দুটি মামলা করেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

