AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজাপুরে নিখোঁজের ৬দিন পরে দুই স্কুল ছাত্রী উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৬:১৮ পিএম, ১১ জুলাই, ২০২৩

রাজাপুরে নিখোঁজের ৬দিন পরে দুই স্কুল ছাত্রী উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ছয় দিন পরে দুই স্কুল ছাত্রী ৯ম শ্রেনীতে পড়ুয়া সানজিদা আক্তার মীম ও ৭ম শ্রেনীতে পড়ুয়া মারিয়া ইসলাম শিমু’কে উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনেই রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

 

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে রাজাপুর থানায় প্রেস ব্রিফিং করেছে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা।

 

প্রেস ব্রিফিং এ সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, ৪ জুলাই বিকেলে দুই স্কুল ছাত্রী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পরে ৫ জুলাই রাজাপুর থানায় সাধারণ ডায়েরি করেন তাদের পরিবার। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাটা সংগ্রহ করে ঢাকার একটি বাসা থেকে তাদেরকে উদ্ধার করে রাজাপুরে নিয়ে আসে পুলিশ।

 

মঙ্গলবার দুপুরে দুই স্কুল ছাত্রীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

প্রেস ব্রিফিং এ সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা আরো জানায় কিছুদিন ধরে রাজাপুরে ঘটে যাওয়া ধর্ষণসহ বিভিন্ন ঘটনায় অপরাধীদের খুব দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

 

একুশে সংবাদ/ক.ক.প্র/জাহা

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!