ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়ির পাশে থাকা ডোবার পানিতে ডুবে শিমু আক্তার (৮) ও জান্নাতুন (৬) নামে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে বুধবার(২১ জুলাই) বিকাল আনুমানিক ৪টার দিকে হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের মেদনীসাগর কিসমত গ্রামে।
শিমু আক্তার ও জান্নাতুন হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের মেদনীসাগর কিসমত গ্রামের সাহা আলমের কন্যা। সংশ্লিষষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন বুধবার দুপুরের খাওয়া দাওয়া করে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এসময় বাড়ির পাশে থাকা ডোবার পানিতে দুই বোনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়।
হরিপুর থানার তদন্ত অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
একুশে সংবাদ/লিমন/প



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

