AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে জ্বালানি যোগানে গতি, বন্দরে আসছে ৪ জাহাজ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৬:২০ পিএম, ১৭ এপ্রিল, ২০২৬

দেশে জ্বালানি যোগানে গতি, বন্দরে আসছে ৪ জাহাজ

মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই সর্বোচ্চ পরিমাণ ডিজেল বহন করে চারটি জাহাজ চট্টগ্রাম বন্দরের দিকে যাত্রা শুরু করেছে। এসব ট্যাংকারে মোট ১ লাখ ৪১ হাজার টন ডিজেল বহন করা হচ্ছে, যা দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) তিনটি ডিজেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছানোর কথা রয়েছে। বাকি আরেকটি ট্যাংকার আগামী রোববার এসে পৌঁছাবে বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু-এ তিনটি ট্যাংকার বন্দরে ভিড়বে। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার রোববার পৌঁছানোর কথা রয়েছে।

চারটি ট্যাংকারের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্যাংকার জাহাজ বন্দরে পৌঁছাবে এবং নির্দিষ্ট সময়ে খালাস শুরু হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে দৈনিক ডিজেলের চাহিদা সাড়ে ১২ হাজার টন। সেই হিসাবে, নতুন আসা এ ডিজেল দিয়ে ১২ দিনের চাহিদা মেটানো যাবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - চট্রগ্রাম প্রতিদিন

Link copied!