AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছুরিকাঘাতে নিহত ইবি শিক্ষিকার দাফন সম্পন্ন


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৭:৫৮ পিএম, ৫ মার্চ, ২০২৬

ছুরিকাঘাতে নিহত ইবি শিক্ষিকার দাফন সম্পন্ন

ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাদ জোহর কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, ইবির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।i

জানাজায় মুফতি আমীর হামজা বলেন, আমরা সরকারের কাছে এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। আমরা আর এই বিচারহীনতার সংস্কৃতি দেখতে চাই না। যদি অতিদ্রুত এই হত্যার বিচার না হয় তাহলে এরকম ঘটনা আরো ঘটবে।

এর আগে, গতকাল বুধবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করে আত্মহননের চেষ্টা করেন একই বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ টায় ময়নাতদন্ত করা হয়। পরে তার লাশ জানাজার উদ্দেশ্যে কুষ্টিয়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!