AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩১ পিএম, ১৩ মার্চ, ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

শুধু ফুটবল নয় আর্জেন্টিনায় নারী ক্রিকেটও নিয়মিত হয়। এবার তারা অংশ নিয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও। আমেরিকা অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশ নিয়েছে তারা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে।

এই আসরে তাদের তৃতীয় ম্যাচ এটি। এর আগে দুই ম্যাচে এক জয়ের বিপরীতে এক হার আর্জেন্টিনার। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা।  

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও আছে যুক্তরাষ্ট্র ও কানাডা।


একুশে সংবাদ/ এস কে

Link copied!