AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামী ব্যাংক-ইসলামী ব্যাংক ফাউন্ডেশন চুক্তি স্বাক্ষর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৭ পিএম, ২৭ এপ্রিল, ২০২৬

ইসলামী ব্যাংক-ইসলামী ব্যাংক ফাউন্ডেশন চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় ফাউন্ডেশনের অধীনস্থ ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা টিউশন ফি, সেশন ফিসহ সব ধরনের ফি ব্যাংকের সেলফিন অ্যাপ ও এমক্যাশ-এর মাধ্যমে সহজে ও দ্রুত পরিশোধ করতে পারবেন।

সোমবার (২৭ এপ্রিল) ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ এবং ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন-এর উপস্থিতিতে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

সর্বোচ্চ পঠিত - বিশেষ প্রতিবেদন

Link copied!