গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গুনহার গ্রামে যুব সমাজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ রমজান) বিকেলে গুনহার সাদেক মল্লিক স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, গুনহার গ্রামের দেশ-বিদেশে অবস্থানরত যুবকদের সম্মিলিত সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়েছে। ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
তারা আরও জানান, এ বছরের মতো প্রতিবছরই ২৯ রমজানে এ ধরনের ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ইফতারের আগে গ্রামের সকল কবরবাসী ও প্রবাসীদের জন্য দোয়া করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে গুনহার গ্রামের অসংখ্য যুবক স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন, যা পুরো আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তোলে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

