AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫১ পিএম, ২৪ জুন, ২০২৬

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন) দুপুরে দ্রুতগতির বুলেট ট্রেনে করে তিনি বেইজিংয়ের পথে যাত্রা করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বেইজিংয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর চীন সফরের মূল দ্বিপক্ষীয় কর্মসূচি শুরু হবে। সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তার।

এর আগে বুধবার সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ‘নিউ চ্যাম্পিয়ন্সের ১৭তম বার্ষিক সভা’ শীর্ষক এ আয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর সরকারপ্রধানদের পাশাপাশি বিশ্বজুড়ে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতি ছিল। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি এতে অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডব্লিউইএফ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

একুশে সংবাদে জনপ্রিয়

Link copied!