নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুর সফরে গেছেন তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় নেতাকর্মীরা জানান, বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার সাহাপাড়া খালে প্রায় ১২ কিলোমিটার পুনঃখনন কাজের মাধ্যমে তিনি দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করার কথা রয়েছে তার।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

