AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবজি কাটার ছুরি ধার দেওয়ার উপায়


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
১১:০৬ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

সবজি কাটার ছুরি ধার দেওয়ার উপায়

ঘরের মধ্যেই থাকা কিছু সাধারণ জিনিস ব্যবহার করেই সহজে ছুরির ধার অনেকটাই ফিরিয়ে আনা সম্ভব। একটু কৌশল জানলেই ঝামেলা ছাড়াই আবার আগের মতো ধারালো করে নিতে পারবেন রান্নাঘরের ছুরি।

সিরামিক বাসন

 সিরামিক বাসনের নিচের অংশে একটি খসখসে দাগযুক্ত জায়গা থাকে। বাসনটি উল্টে সেই খসখসে অংশের ওপর ছুরির ধার একদিকে টেনে নিন। দুই পাশেই আলাদা করে ৮-১০ বার এমনভাবে টানলে ছুরির ধার অনেকটাই ফিরে আসবে।

স্টিলের চামচ

ছুরির ধার ফেরাতে স্টিলের চামচ বা স্টিলের রডও ব্যবহার করতে পারেন। একটি মোটা স্টিলের চামচ উল্টা করে শক্ত করে ধরে নিন। এরপর চামচের ধারালো কিনারার সঙ্গে ছুরিটা সামান্য কোণ করে ধীরে ধীরে ঘষুন। খুব সাবধানে এই কাজটি করতে হবে। কয়েকবার ঘষলেই ছুরির ধার কিছুটা ফিরে আসবে। 

অ্যালুমিনিয়াম ফয়েল

ছুরির ধার সাময়িকভাবে ফেরাতে অ্যালুমিনিয়াম ফয়েলও কাজে লাগতে পারে। ফয়েল কয়েকবার ভাঁজ করে মোটা করে নিন। এরপর ওই ফয়েলের ওপর ছুরি একদিকে চালান। এতে অল্প সময়ের জন্য হলেও ছুরির ধার কিছুটা বাড়বে।

স্যান্ডপেপার

ছুরির ধার ফেরাতে স্যান্ডপেপারও কাজে লাগানো যেতে পারে। বাড়িতে যদি পুরোনো স্যান্ডপেপার থাকে, তবে সেটি সমতল জায়গায় বিছিয়ে নিন। এরপর ছুরির ধার একদিকে টেনে ঘষুন। প্রথমে মোটা গ্রিটের স্যান্ডপেপার ব্যবহার করুন, তারপর পাতলা গ্রিটে ঘষলে ছুরির ধার আরও ভালোভাবে ফিরে আসবে।

পাথর

ছুরির ধার ফেরানোর আরেকটি সহজ উপায় হলো পাথর ব্যবহার করা। বারান্দা বা ছাদের কোনো পরিষ্কার পাথর সামান্য পানি দিয়ে ভিজিয়ে নিন। এরপর ছুরির ধার একদিকে রেখে ধীরে ধীরে ঘষুন। এতে ছুরির ধার কিছুটা হলেও বাড়বে। তবে এই কাজটি করার সময় বিশেষভাবে সাবধান থাকবেন, যেন ছুরি হাতে না লাগে।

সর্তকতা

ছুরি ধার দেওয়ার সময় সব সময় এক দিকেই টান দিন। বেশি জোরে চাপ দেওয়া থেকে বিরত থাকুন। ধীরে ও নিয়ন্ত্রিতভাবে কাজ করুন এবং নিজের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং ছুরির ধারও ঠিকভাবে ফিরবে।

একুশে সংবাদ/ওজি

Link copied!