AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩২ এএম, ৪ মে, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন।

রিটে অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ মামলায় বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই আইনজীবী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট দায়ের করেছিলেন। সে সময় হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন। পরবর্তীতে আপিলের পর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে রায় দেন।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!