AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়


Ekushey Sangbad
চাকরি ডেস্ক
০২:৩৮ পিএম, ৫ জুলাই, ২০২৬

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে ৯ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।  আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন শেষ: ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত

চাকরির ধরন: অস্থায়ী

কর্মস্থল: ময়মনসিংহের ত্রিশাল
বয়স: ১ জুলাই ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ২ নং পদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র সংগ্রহ: রেজিস্ট্রার অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪। আবেদনপত্রের একটি সফটকপি [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফি: সোনালী ব্যাংকের যে কোনো শাখায় রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সোনালী ব্যাংক লিমিটেড, বিশ্ববিদ্যালয় শাখা, ত্রিশাল, ময়মনসিংহ এর অনুকূলে ১-৫ নং পদের জন্য ২০০ টাকা, ৬ -৭ নং পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!