৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) এ ফলাফল প্রকাশ করা হয় বলে পিএসসি সূত্রে জানা গেছে।
এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মধ্যে, অর্থাৎ ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছিল কমিশন।
পিএসসি সূত্র জানায়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয় গত ২৭ নভেম্বর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কারিগরি ও পেশাগত ক্যাডারের বিষয়ে লিখিত পরীক্ষা চলে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে ২০২৪ সালের ২৮ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
প্রাথমিকভাবে ১০ ডিসেম্বর অনলাইনে আবেদন গ্রহণ শুরুর কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করা হয়। পরে ২৬ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু হয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

