বাংলাদেশ নৌবাহিনীতে ১৫তম ও ১৬তম গ্রেডভুক্ত বিভিন্ন বেসামরিক শূন্য পদে মোট ১০১ জনকে নিয়োগ দেওয়া হবে। ড্রাইভিং–সংক্রান্ত ছয়টি ক্যাটাগরির পদে এ নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। আবেদন গ্রহণের শেষ সময় ২০ জানুয়ারি ২০২৬।
পদভিত্তিক বিবরণ
১. এমটিডি
পদসংখ্যা: ৮৯
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস, ভারী যানবাহন চালনার লাইসেন্স এবং কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
২. ইঞ্জিন ড্রাইভার (ক্লাস–১)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস, ভারী যানবাহন চালনার লাইসেন্স ও পাঁচ বছরের অভিজ্ঞতা
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
৩. ক্রেন ড্রাইভার (ক্লাস–১)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস, ভারী যানবাহন চালনার লাইসেন্স ও কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
৪. ফর্কলিফট ড্রাইভার
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস, ভারী যানবাহন চালনার লাইসেন্স ও তিন বছরের অভিজ্ঞতা
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
৫. ইঞ্জিন ড্রাইভার (ক্লাস–২)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস, ভারী জলযান চালনার লাইসেন্স ও সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৬. ক্রেন ড্রাইভার (ক্লাস–২)
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস, ক্রেন ড্রাইভিং লাইসেন্স ও ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
বয়সসীমা
প্রার্থীকে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদন ফি
সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা—মোট ১১২ টাকা।
অনগ্রসর নাগরিকদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা—মোট ৫৬ টাকা।
আবেদন জমাদানের ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
আবেদন ও ফি জমাদান শুরু: ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা
আবেদন ও ফি জমাদানের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা
সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত বা বহিষ্কৃত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
বিস্তারিত নির্দেশনা ও তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

