বাংলাদেশ সেনাবাহিনী ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই কোর্সের মাধ্যমে সেনাবাহিনীর কমিশন্ড অফিসার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। নারী ও পুরুষ—উভয়ের জন্যই আবেদন উন্মুক্ত রাখা হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট
কোর্স: ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য:
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারিত ৩২ ইঞ্চি
ওজন: কমপক্ষে ৫৪ কেজি
নারী প্রার্থীদের জন্য:
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ১ ইঞ্চি
বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি, প্রসারিত ৩০ ইঞ্চি
ওজন: কমপক্ষে ৪৬ কেজি
উচ্চতা ও বয়স অনুযায়ী সেনাবাহিনীর নির্ধারিত স্কেলের বেশি ওজন থাকলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
জাতীয় শিক্ষাক্রম:
এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে
ইংরেজি মাধ্যম:
‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে অন্তত ২টিতে ‘এ’, ৩টিতে ‘বি’ এবং ১টিতে ‘সি’ গ্রেড
‘এ’ লেভেলে কমপক্ষে ২টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য:
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০
২০২৬ সালের এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীরা:
আবেদন করতে পারবেন
তবে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫০ অথবা ‘ও’ লেভেলে নির্ধারিত গ্রেড অর্জন থাকতে হবে
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর
(এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
বৈবাহিক অবস্থা
অবশ্যই অবিবাহিত/অবিবাহিতা হতে হবে
বিধবা, বিপত্নীক, তালাকপ্রাপ্ত বা বিবাহ বিচ্ছিন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন না
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ মার্চ ২০২৬
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

