AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল স্পেন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১৪ এএম, ২৪ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল স্পেন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে রাজধানী মাদ্রিদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) স্থানীয় সময় হাজার হাজার মানুষ রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীদের একটি অংশ প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেসের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বাধা দিলে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারীকে আটক করছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

‘মার্চ ফর ডিগনিটি’ নামে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেয় স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। আন্দোলনকারীরা “সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই” লেখা ব্যানার বহন করেন এবং স্পেনের জাতীয় পতাকা প্রদর্শন করেন।

দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টি ও কট্টর ডানপন্থী ভক্স পার্টির নেতারাও বিক্ষোভে অংশ নেন।

স্পেনের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা শুরু হয় গত মঙ্গলবার। দেশটির একটি আদালত সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে অবৈধ প্রভাব খাটানো ও অর্থপাচারের অভিযোগ তদন্তের ঘোষণা দেয়। জাপাতেরো বর্তমান প্রধানমন্ত্রী সানচেজের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত।

যদিও জাপাতেরো সব অভিযোগ অস্বীকার করেছেন, তবে এই তদন্তকে কেন্দ্র করে সরকারের ওপর চাপ আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে ২০২৪ সালে প্রধানমন্ত্রী সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে সাময়িকভাবে পদত্যাগের চিন্তাভাবনা করেছিলেন সানচেজ। পরে তিনি অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!