AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০৩ এএম, ১৯ মে, ২০২৬

অস্ট্রেলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনিতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ‍পুলিশ। সোমবার (১৮ মে) রাতে ক্যাম্পবেলটাউনের নিজের বাড়িতে এই হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও কারও পরিচয় জানায়নি পুলিশ।

জানা গেছে, ৪৬ বছর বয়সী স্ত্রী এবং তাদের ১২ ও ৪ বছরের দুই ছেলে সন্তানকে নৃশংসভাবে হত্যা করেন ওই বাংলাদেশি। হত্যার পরেই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি পুলিশে ফোন করে সাহায্য চান।

পুলিশ এসে নিহত মা ও ছেলেদের তিনটি আলাদা রুমে ক্ষত বিক্ষত অবস্থায় খুঁজে পায়। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।


জানা গেছে, পরিবারটি ১২ বছর আগে অস্ট্রেলিয়ায় চলে আসেন I সন্তানের বাবা বাসায় দুই সন্তানকে দেখাশোনা করতেন, মা চাকরি করতেন I বড় ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন ছিল বলেও জানা যায়। 

পুলিশ এখনও তাদের পরিচয় প্রকাশ না করলেও স্থানীয় মিডিয়া জানিয়েছে, তারা বাংলাদেশি পরিবার I অনাকাঙ্ক্ষিত এই মর্মান্তিক ঘটনায় অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে I

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!