AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রের ৩৯ বিমান ধ্বংসের দাবি ইরান যুদ্ধ ঘিরে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:২১ পিএম, ১৩ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের ৩৯ বিমান ধ্বংসের দাবি ইরান যুদ্ধ ঘিরে

ইরানের  সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে বলে দাবি উঠেছে। মঙ্গলবার সিনেটের এক বিশেষ কমিটির শুনানিতে ডেমোক্রেটিক আইনপ্রণেতা এড কেস মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানান।

শুনানিতে তিনি পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জে হার্স্টকে প্রশ্ন করেন, ‘দ্য ওয়ার জোন’-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রায় ৩৯টি বিমান হারিয়েছে। এসব ক্ষয়ক্ষতির হিসাব যুদ্ধ ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না।

দ্য ওয়ার জোন-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে মার্কিন বিমান বাহিনী প্রায় ১৩ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। এতে ৩৯টি বিমান পুরোপরি ধ্বংস এবং আরও ১০টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানের আকাশসীমার ভেতরে একটি এফ-৩৫এ লাইটনিং ২ যুদ্ধবিমানও আঘাতপ্রাপ্ত হয় এবং একটি বোয়িং ই-৩ সেন্ট্রি বিমান ধ্বংস হয়েছে।

তবে শুনানির সময় পেন্টাগনের কর্মকর্তারা প্রকাশ্যে কথিত ক্ষতির বিষয়টি নিশ্চিত করেননি।

এদিকে শুনানিতে পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জে হার্স্ট মার্কিন আইনপ্রণেতাদের বলেছেন, ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ২৯ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৫৫ হাজার ৯৭৭ কোটি টাকা) ছাড়িয়ে গেছে, যা গত মাসের শেষের দিকে দেওয়া হিসাবের তুলনায় ৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

হাস্ট আরও জানান, যুদ্ধের এই খরচ মূলত গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের মধ্যে সীমিত, এর মধ্যে সামরিক ঘাঁটিগুলোর ক্ষতির হিসাব অন্তর্ভুক্ত নয়। এছাড়াও হামলার আগে সামরিক প্রস্তুতির খরচও অন্তর্ভুক্ত করা হয়নি।

অন্যদিকে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন জানায়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার শত শত কোটি ডলার মূল্যের অস্ত্রের ভান্ডারের একটি বড় অংশ নিঃশেষ করে ফেলেছে। এরমধ্যে ১,২০০টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ছিল—যার প্রতিটির মূল্য ৪০ লক্ষ ডলারেরও বেশি। এছাড়াও যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যুদ্ধের জন্য নির্মিত প্রায় ১,১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ মিসাইল ব্যবহার করে ফেলেছে, যা তাদের মজুদে থাকা মোট সংখ্যার কাছাকাছি।

পেন্টাগনের অভ্যন্তরীণ হিসাব ও কর্মকর্তাদের তথ্যের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ইরান যুদ্ধ ১ হাজারেরও বেশি প্রিসিশন স্ট্রাইক ও এটিএসিএমএস স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে। ফলে এসব অস্ত্রের মজুতও উদ্বেগজনকভাবে কমে গেছে।

পেন্টাগন জানিয়েছে, যুদ্ধে ১৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হলেও এই সংখ্যা আসল চিত্র তুলে ধরছে না। কারণ বড় লক্ষ্যবস্তুতে সাধারণত একাধিকবার আঘাত করা হয়।

দুটি স্বাধীন গবেষণা সংস্থা বরাতে নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ৪০ দিনের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩ হাজার ৫০০ কোটি ডলার খরচ হয়েছে, অর্থাৎ দিনে প্রায় ১ বিলিয়ন ডলার। তবে বিশ্লেষকদের মতে, অস্ত্রের মজুত পূরণের ফলে মোট ব্যয়ের পরিমাণ ২০০ বিলিয়ন ডলারেও পৌঁছাতে পারে।

image

অন্যদিকে ইরান যুদ্ধের খরচের হিসাব রাখা ওয়েবসাইট ‘ইরান ওয়ার কস্ট ট্র্যাকার’- এর হিসেব অনুযায়ী আজ বুধবার (১৩ মে) পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্র ৭৯ বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে।

বিস্তারিত হিসাবে ওয়েবসাইটটি জানায়, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি সেকেন্ডে ১১ হাজার ৫৭৪ ডলার, প্রতি ঘণ্টায় ৪ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৬৬৭ ডলার এবং প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।

ইরান ওয়ার কস্ট ট্র্যাকার আরও বলছে, এই হিসাবের মধ্যে দীর্ঘমেয়াদি খরচ যেমন যুদ্ধ থেকে ফেরত আসা সেনাদের চিকিৎসা ও অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত নয়। সূত্র: আনাদোলু, নিউইয়র্ক টাইমস 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!