AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:১৫ পিএম, ১২ মে, ২০২৬

পাকিস্তানে বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত জেলার নৌরং থানার কাছে বিস্ফোরণে নিহত হয়েছেন ৭ জন। আজ মঙ্গলবার এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং ১৮ জনেরও বেশি আহত হয়েছেন।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম জিও নিউজ। পুলিশ সূত্রে জানা গেছে, সরাই নৌরং এলাকার নৌরং বাজারে একটি রিকশার কাছে বিস্ফোরণটি ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে নিহত সাতজনের মরদেহ নৌরং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কর্মকর্তারা আরও জানান, বিস্ফোরণে নিহতদের মধ্যে দু’জন ট্রাফিক পুলিশ সদস্যও ছিলেন।

হাসপাতালে আনা আহতদের মধ্যে নারী ও শিশুও ছিল বলে জানা গেছে। ঘটনার পর সরাই নৌরং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্র: জিও নিউজ, রয়টার্স

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!