AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও সংঘাতের ইঙ্গিত, যুদ্ধবিরতি নিয়ে যা বললেন নেতানিয়াহু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৫২ পিএম, ১৩ এপ্রিল, ২০২৬

আবারও সংঘাতের ইঙ্গিত, যুদ্ধবিরতি নিয়ে যা বললেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যেকোনো সময় শেষ হয়ে যেতে পারে। সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বৈঠকে বলেছেন, ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের যে ঘোষণা দিয়েছে এতে তারা সমর্থন জানাচ্ছেন।

এছাড়া ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই খারাপ হয়নি বলেও উল্লেখ করেন নেতানিয়াহু।

তিনি বলেন, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিনি ও ইরানিদের আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে আলোচনা সম্পর্কে অবহিত করেন।
নেতানিয়াহু বলেছেন, আলোচনার শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করে দেবে। অপরদিকে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু তারা হরমুজ খোলেনি। এর মাধ্যমে ইরান শর্ত ভঙ্গ করেছে। যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য ছিল না।

এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেন, “যুক্তরাষ্ট্রের দাবি ছিল সমৃদ্ধকরণকৃত সব ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক বছর, অর্থাৎ কয়েক দশক দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না।

এতে তাদের মনযোগ ছিল। আর অবশ্যই এ বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

Link copied!