AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন প্রতিনিধি দলকে নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন ভ্যান্স


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৪ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

মার্কিন প্রতিনিধি দলকে নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন ভ্যান্স

ইরানের সঙ্গে নির্ধারিত উচ্চপর্যায়ের সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।

পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, শুক্রবার ওয়াশিংটন থেকে এয়ারফোর্স টু বিমানে করে রওনা হওয়া এই প্রতিনিধিদলে ভ্যান্স ছাড়াও কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও অন্তর্ভুক্ত।

প্রতিনিধি দলের যাত্রার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আলোচনার জন্য দলটিকে নির্দিষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পৌঁছানোর আগেই ইসলামাবাদে অবস্থান নেয় ইরানের প্রতিনিধিরা। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে গঠিত দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!