AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত পরাজয়’ হয়েছে: রাশিয়া


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:০৯ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত পরাজয়’ হয়েছে: রাশিয়া

ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কৌশল ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির মতে, ইরানের বিরুদ্ধে নেওয়া একতরফা ও আগ্রাসী পদক্ষেপ কাঙ্ক্ষিত ফল দেয়নি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ক্রমবর্ধমান আক্রমণাত্মক অবস্থান ও ‘জয়ের কাছাকাছি’ থাকার যে বক্তব্য দেওয়া হচ্ছিল, তা শেষ পর্যন্ত সফল হয়নি। তিনি এটিকে ‘চূড়ান্ত ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন।

জাখারোভা আরও বলেন, শুরু থেকেই রাশিয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করে একটি বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে। তার মতে, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত পাওয়া যায়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়তে থাকে। এর জবাবে ইরান বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থ লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!