AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৩ এএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আলোচনায় অগ্রগতি দেখা যাচ্ছে এবং বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে আবারও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যেই এই আলোচনা হয়, যার মূল উদ্দেশ্য ছিল উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা।

আলোচনা শেষে সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “ইরান নিয়ে আমাদের আলোচনা খুবই ভালো হয়েছে। মনে হচ্ছে তারা কোনো সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। আমরা শিগগিরই আবার বসছি।”

তবে আলোচনার দিনই ইরানকে লক্ষ্য করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। ওই আদেশে বলা হয়, ইরান থেকে পণ্য আমদানি করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে। এর মাধ্যমে তেহরানের ওপর চাপ আরও জোরদার করা হয়েছে।

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মাস্কাটের আলোচনায় প্রধানত ইরানের পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা হয়েছে। বৈঠকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রসঙ্গ আলোচনায় আসেনি।

রয়টার্সের খবরে বলা হয়, আলোচনায় ইরান স্পষ্ট করে জানিয়েছে—যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তারা নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। তবে বিকল্প কিছু প্রস্তাবের ক্ষেত্রে তারা নমনীয় অবস্থান বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তেহরান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!