AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১ বছরে ‘এক’ লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:০১ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

১ বছরে ‘এক’ লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন নীতিতে কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে। গত এক বছরে দেশটি এক লাখের বেশি ভিসা বাতিল করেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। এই অভিযানের অংশ হিসেবেই বিপুলসংখ্যক ভিসা বাতিল করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে একটি রেকর্ড বলে মনে করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজারটি ছিল শিক্ষার্থী ভিসা। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নজরে আসা ব্যক্তিদের প্রায় ২ হাজার ৫০০টি বিশেষ ক্যাটাগরির ভিসাও বাতিল করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধে জড়িত ব্যক্তিদের দেশ থেকে বের করে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা ইস্যুর ক্ষেত্রেও আগের তুলনায় কঠোরতা বাড়ানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট জানান, ভিসা বাতিলের পেছনে চারটি প্রধান কারণ কাজ করেছে। এগুলো হলো— ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংস অপরাধ এবং চুরির সঙ্গে জড়িত থাকা।

তিনি আরও বলেন, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের হার প্রায় ১৫০ শতাংশ বেড়েছে। ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির ফলে অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কড়াকড়ি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!