AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভেনেজুয়েলার পর ইরানে কঠিন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৯ পিএম, ৫ জানুয়ারি, ২০২৬

ভেনেজুয়েলার পর ইরানে কঠিন হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার ইরানের বিরুদ্ধে সরাসরি কঠিন হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান বিক্ষোভে যদি আবারও বিক্ষোভকারীদের প্রাণহানি ঘটে, তাহলে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া’ দেখাবে বলে সতর্ক করেছেন তিনি।

রোববার (৪ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার ভাষায়, অতীতের মতো যদি সেখানে মানুষ হত্যা শুরু হয়, তাহলে ওয়াশিংটন কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না।

এর আগেও ইরানে বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে বলে প্রকাশ্যে সতর্কবার্তা দিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে। সোমবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কট্টরপন্থি মহল ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্য সহিংসতা ও অস্থিরতাকে উসকে দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইহুদবাদী সত্তা’ ইরানের জাতীয় ঐক্যে আঘাত হানার সুযোগ খুঁজছে এবং এ ধরনের বক্তব্য সেই উদ্দেশ্যকেই উৎসাহিত করছে।

এদিকে, ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থানকে ‘ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ওয়াশিংটনের বক্তব্য তাদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে।

তিনি জানান, ইরান ও ভেনেজুয়েলার সম্পর্ক পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে এবং ভবিষ্যতেও তেহরান এই নীতিতেই অটল থাকবে।

ভেনেজুয়েলার শাসনব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক বক্তব্যের প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, অতীতে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে বিভিন্ন দেশে হস্তক্ষেপকে বৈধতা দেওয়া হতো। কিন্তু এখন তারা প্রকাশ্যেই বলছে—আসল লক্ষ্য ভেনেজুয়েলার তেল সম্পদ।

তিনি আরও বলেন, একটি দেশ অন্য আরেকটি দেশ শাসন করবে—এমন ধারণা ভেনেজুয়েলাসহ কোনো জাতির কাছেই গ্রহণযোগ্য নয়। এটি স্পষ্টতই ঔপনিবেশিক যুগের চিন্তাধারায় ফিরে যাওয়ার ইঙ্গিত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!