AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তান সীমান্তের কাছে ইরানের ৩ সীমান্তরক্ষী নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৪৭ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

পাকিস্তান সীমান্তের কাছে ইরানের ৩ সীমান্তরক্ষী নিহত

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সীমান্তে গত বৃহস্পতিবার হামলায় অন্তত তিনজন সীমান্তরক্ষী নিহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে সুন্নি ইসলামিস্ট জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান সীমান্তের কাছে সিস্তান-বালুচেস্তান প্রদেশে মীরজাভেহতে এই হামলা হয়েছে।

সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গাড়িতে থাকা বন্দুকধারীরা সীমান্তরক্ষীদের গাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে দুই সেনা ও একজন অফিসার নিহত হয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে বেসামরিক একজন ব্যক্তি।

এর আগে চলতি বছরের শুরুর দিকে জইশ আল-আদলের ওপর প্রতিশোধ নিতে পাকিস্তানে হামলা চালায় ইরান। সেইসময় পাকিস্তান এর কড়া প্রতিবাদ জানায় এবং ইরানে পাল্টা হামলা চালায়। এতে সেইসময় পাকিস্তান ও ইরানের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!