AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩:৫৭ পিএম, ১৪ মার্চ, ২০২৬

দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন

স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি৮০ ম্যাক্স, নুবিয়া ভি৮০ প্রো এবং নুবিয়া ভি৮০ ডিজাইন। ইতোমধ্যে এই তিনটি মডেল গ্রাহকদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

আধুনিক প্রযুক্তি, বিশাল মেমোরি এবং আকর্ষণীয় ডিজাইনের চমৎকার মেলবন্ধন রয়েছে এই সিরিজের স্মার্টফোনে। এর মধ্যে নুবিয়া ভি৮০ ম্যাক্সকে বলা হচ্ছে সুপার ডিউরেবল ও সুপার স্মার্ট স্মার্টফোন। যাদের দৈনন্দিন কাজের চাপ বেশি এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তাদের প্রথম পছন্দ এখন ভি৮০ ম্যাক্স।

ফোনটিতে রয়েছে ৮+৮ (১৬ জিবি) র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এর শক্তিশালী ব্যাটারি এবং স্মার্ট পারফরম্যান্স ব্যবহারকারীকে দেয় নিরবচ্ছিন্ন স্মার্টফোন ব্যবহারের স্বাধীনতা। এর মূল স্লোগান ”সুপার ডিউরেবল ও সুপার স্মার্ট” যা এর স্থায়িত্ব ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়।

অন্যদিকে নুবিয়া ভি৮০ প্রো ফটোগ্রাফি এবং উন্নত ডিসপ্লের জন্য বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। ১০৮ মেগাপিক্সেল এআই মেইন ক্যামেরার মাধ্যমে পেশাদার মানের ছবি তোলা এবং ১০০০ নিটস ব্রাইটনেস সমৃদ্ধ ইমারসিভ স্ক্রিনে ভিডিও দেখার অভিজ্ঞতা ব্যবহারকারীদের মুগ্ধ করছে। এই মডেলে রয়েছে ৮+১২ (২০ জিবি) পর্যন্ত বিশাল র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি।

আর নুবিয়া ভি৮০ ডিজাইন স্টাইল এবং আভিজাত্যের অনন্য প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে।  স্লিম বডি এবং প্রিমিয়াম ফিনিশিংয়ের এই ফোনটি মূলত ফ্যাশন সচেতন গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি। এতে রয়েছে ৮+৮ (১৬ জিবি) র‍্যাম এবং ১২৮ জিবি রম, যা স্টাইলিশ লুকের পাশাপাশি স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে।

জেডটিই বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্মোচনের করার পর থেকে গ্রাহকদের কাছ থেকে  ব্যাপক সাড়া পাচ্ছে তারা। যা প্রতিষ্ঠানটির জন্য অনুপ্রেরণামূলক। বিশেষ করে নুবিয়া ভি৮০ সিরিজের বিশাল স্টোরেজ এবং হাই-রেজোলিউশন ক্যামেরা গ্রাহকদের দারুণভাবে আকৃষ্ট করেছে জানান চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি।

নুবিয়া ভি৮০ সিরিজের ফোনগুলো এখন সারা দেশের নির্দিষ্ট রিটেইল শপ এবং জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম  পিকাবোতে পাওয়া যাচ্ছে। প্রতিটি ফোনের সাথেই থাকছে অফিসিয়াল ওয়ারেন্টি এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!