পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাংলাদেশের শীর্ষ মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড Xiaomi নিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’। আকর্ষণীয় ট্যাগলাইন— ‘ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর’—এর মাধ্যমে এবারের আয়োজনকে আরও বিশেষ ও রোমাঞ্চকর করে তুলেছে প্রতিষ্ঠানটি।
ক্যাম্পেইনের লক্ষ্য দেশব্যাপী শাওমি ফ্যান ও গ্রাহকদের ঈদের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তোলা। নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন ও প্যাড কিনলে থাকছে নিশ্চিত উপহার, আকর্ষণীয় ক্যাশব্যাক এবং মেগা পুরস্কার জয়ের সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিয়ে গ্রাহকরা জিতে নিতে পারবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। পাশাপাশি থাকছে প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, যা এবারের ঈদ কেনাকাটায় যোগ করবে বাড়তি উত্তেজনা।
রেডমি নোট ১৫ সিরিজ, রেডমি ১৫, রেডমি ১৫সি, রেডমি এ ফাইভ, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনে সৌভাগ্যবান বিজয়ীরা পাবেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। এছাড়া রয়েছে ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার ও এয়ার ফ্রায়ার জয়ের সুযোগ। উল্লিখিত মডেলের ডিভাইসে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার।
রেডমি নোট ১৫ প্রো প্লাস কিনলে প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগের সঙ্গে পাওয়া যাবে একটি স্মার্টওয়াচ। রেডমি নোট ১৫, রেডমি প্যাড ২ ও প্যাড ২ প্রো কিনলে মিলবে প্রিমিয়াম ট্র্যাভেল ব্যাগ। রেডমি ১৫, রেডমি ১৫সি ও রেডমি এ ফাইভ কিনলে গ্রাহকরা পাবেন একটি ট্র্যাভেল ব্যাগ। এছাড়া রেডমি নোট ১৫ ফাইভজি কিনলে থাকছে নিশ্চিত ২০০০ টাকা ক্যাশব্যাক। এসব উপহার ঈদের আনন্দকে করবে আরও জমকালো।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদের আনন্দ ছড়িয়ে দিয়ে গ্রাহকদের উৎসবকে আরও উপভোগ্য করে তুলতেই আমাদের এ আয়োজন। প্রতি বছরের মতো এবারের “ঈদ উইথ শাওমি” ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শাওমি ফ্যানদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’
অফারটি পেতে হলে নির্দিষ্ট মডেলের যেকোনো স্মার্টফোন বা প্যাড কিনে গ্রাহকদের বিক্রেতার কাছ থেকে রিটেইল কোড সংগ্রহ করতে হবে। এরপর EWM<space>IMEI No<space>Retail code লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠালেই নিশ্চিত পুরস্কার পাওয়া যাবে এবং মেগা উপহারের জন্য যোগ্য বিবেচিত হবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

